1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

‘লাইফ অ্যান্ড হেলথ’-ব্যাংকক হাসপাতাল থাইল্যান্ড’র উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
Oplus_2

‘লাইফ এন্ড হেলথ লিমিটেড এবং ব্যাংকক হসপিটাল থাইল্যান্ড’ এর যৌথ উদ্যেগে “জরুরী স্বাস্থ্যসেবায় এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস” চালু করা হয়েছে।

এ বিষয়ে আজ (১ জুলাই) সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লাইফ এন্ড হেলথ লিমিটেড, থাইল্যান্ডের স্বনামধন্য ব্যাংকক হসপিটাল এর সাথে যৌথভাবে বাংলাদেশী রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের এয়ার এ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেছেন ব্যাংকক হসপিটালের এসিস্ট্যান্ট সি ই ও- ডাঃ ধুন দামরংসাক; এবং ইন্টারনাল মেডিসিন বিশ্বেষজ্ঞ ডাঃ শক্তি রঞ্জন পাল।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ এন্ড হেলথ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক- ডাঃ নীলাঞ্জন সেন এবং এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস কর্ণধার ও অপারেশন্স এন্ড মার্কেটিং পরিচালক- মোহাম্মদ শহিদ উল্লাহ রেজওয়ান।

ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্স, থাইল্যান্ডের প্রথম বেসরকারি হসপিটালের মধ্যে একটি। গত ৫০ বছর ধরে এই হসপিটাল নেটওয়ার্ক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ করেছে। ব্যাংকক হসপিটালে ক্যান্সার এবং কার্ডিওলজি সেবার জন্য আলাদা সেন্টার হয়েছে। থাইল্যান্ড ও অন্যান্য দেশের রোগীরা চিকিৎসা এবং পুনর্বাসন পরিষেবার জন্য এই হসপিটালটি নির্বাচন করে থাকেন। ‘ব্যাংকক হসপিটাল’ এবং ‘ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল’ উভয়ই ২০২৪ সালে ‘নিউজউইক’ এবং ‘স্ট্যাটিস্টা’ দ্বারা বিশ্বের সেরা হসপিটালগুলোর একটি হিসেবে নির্বাচিত হয়।

ব্যাংকক হসপিটালের সর্বোন্নত প্রযুক্তি সমুহ এবং এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা এশিয়ার সেরা পরিষেবার মধ্যে একটি। রোগীর অবস্থা যতই গুরুতর হোক না কেন, যখন চিকিৎসার কারণে থাইল্যান্ডের মধ্যে বা আন্তর্জাতিকভাবে রোগীদের জরুরি পরিবহনের প্রয়োজন হয়, তখন ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থাইল্যান্ডে বা আন্তর্জাতিকভাবে দ্রুত এবং নিরাপদ স্থানান্তর নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ব্যাংকক হসপিটাল জরুরি সময়ে মানসম্মত পরিষেবা নিশ্চিত করে। যখন প্রতিটি মুহুর্ত হয় গুরুত্বপূর্ন, ঠিক সেই মুহূর্তগুলোতে ব্যাংকক হসপিটাল এয়ার অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে দ্রুততম সময়ে হসপিটালে পৌছাতে অগ্রণী ভূমিকা পালন করে বলে জানান বক্তারা।

বাংলাদেশে ‘লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’ এর ধানমন্ডিস্থ সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসাঃ ১১, রোডঃ ৫, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫, ছাড়াও বনানী এবং চট্টগ্রাম অফিস থেকে রোগীদের সমস্ত ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাসপোর্ট জমা, ভিসা প্রদান, ভ্রমণের বুকিং, এয়ার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক ধরণের সহায়তা করে থাকে। এই অফিসের চিকিৎসা সহায়তায় কোন সার্ভিস চার্জ নেই। তাই আপনার যে কোন প্রকার চিকিৎসা সেবা প্রয়োজনে সরাসরি ০১৯৫১১১১৮০৫ নাম্বারে যোগাযোগ করুন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি