
আজ সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন অভিনেতা ও জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী লিয়ন আহমেদ।
নিজ কর্মস্থল এলজিইডিতে দুপুর ১টায় এই হামলার শিকার হোন তিনি।
তিনি বলেন দুপুরে নামাজের উদ্দেশ্যে বের হলে বড় ভাই সবুজের সাথে কথা বলার সময় সাইদ নামের জৈনক ব্যক্তি হামলা চালায় তার উপর।
দুজনের দন্ধ থামানোর চেষ্টা করলে একজন বহিরাগত ব্যক্তি ১০-১৫জন ব্যাক্তি ও কিশোর গ্যাং নিয়ে আক্রমণ করে জুলাই যোদ্ধা লিয়ন এর উপর। হামলার আঘাতে অসুস্থ হয়ে প্রবীণ হাসপাতালে ইমার্জেন্সি ভর্তি হয়ে চিকিৎসা নেন লিয়ন আহমেদ।
লিয়ন আহমেদ বলেন, হাসনাত, সারজিস এর ডাকে মানবিক দিক বিবেচনা করে নিজের জীবনের ঝুকি নিয়ে বন্দুকের নলের সামনে দাড়িয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহন করেছি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু একজন জুলাই যোদ্ধার উপর এভাবে আকস্মিক হামলা হবে এটা কিভাবে মানি?
আমি এর বিচার দাবি করছি দেশের প্রশাসনের কাছে।