1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এলপি গ্যাসের দাম বেশি নিলে লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

 

তরল জাতিয় পেট্রেলিয়াম গ্যাস (এলপিজি) সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন থেকে নজরদারি বাড়ানো হবে। প্রয়োজন হলে ডিলারদের লাইলেন্স বাতিল করা হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক কর্মশালায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যে দামে এলপিজি বিক্রি করতে বলা হচ্ছে, বাজারে তার থেকে ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয়। এরপর থেকে নজরদারি বাড়ানো হবে। দরকার হলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। তিনি আরও বলেন, যাদের ডিলারশিপ দেয়া হয়, সেখানে এজেন্ট, সাব-এজেন্ট হয়ে ভোক্তার কাছে পৌঁছাতে দাম বেড়ে যায়।এ সময় এলপিজির প্রসার দরকার বলেও উল্লেখ করেন নসরুল হামিদ।
তিনি বলেন, অনেকেই গ্যাসের লাইনের জন্য আসেন, যেটির আপাতত প্রয়োজন নেই। এখন থেকেই এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, তিতাসের অধিকাংশ পাইপলাইন লিকেজ রয়েছে। পাইপলাইনগুলো ৫০ থেকে ৬০ বছর পুরনো। এক্ষেত্রে তিতাস একটি পরিকল্পনা নিয়েছে। তবে পাইপলাইন ঠিক করতে ৫ থেকে ৬ বছর লাগবে।

দেশের গ্যাস সম্পদ কিভাবে ব্যবহার করা হবে সেটির ব্যাপারে একটি সর্বজনীন নির্দেশনা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য একটি পারমর্শক কমিটি গঠন করা হয়েছে। নসরুল হামিদ বলেন, দেশে বছরে ১৪ লাখ টন এলপিজি ব্যবহার করা হচ্ছে। এটিকে নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত (৩ সেপ্টেম্বর) ১৪৪ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি