1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এসএসসির ফল কেরে নিলো সাত প্রাণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে দেশের সাতটি জেলার ৭ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের মধ্যে কেউ কেউ ফেল করায় হতাশ হয়ে, আবার কেউ গোল্ডেন এ-প্লাস না পাওয়ায় এই চরম সিদ্ধান্ত নেয়। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল
বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপর তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এরা হলো- হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে। মীম ইসলাম (১৬)

হিলি
পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

গাইবান্ধা
জেলার পলাশবাড়ীতে এসএসসিতে ফেল করায় লাবণ্য আক্তারর (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌরশহরের নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার মেয়ে। সে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বগুড়া
বগুড়ার শেরপুরে গোল্ডেন এ-প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার গাড়িদহ গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

ঠাকুরগাঁও
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আত্মহত্যার চেষ্টা করেছেন দুই পরীক্ষার্থী। এর মধ্যে মিতু আক্তার রেশি (১৬) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আরমিনা আক্তার নামে অপরজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে ভর্তি রয়েছে ।

নিহত মিতু আক্তার রেশি বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আরমিনা অক্তার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ছাড়াও অনেকই আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি