1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আজ 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
Oplus_131072

 

আজ ০১ আগস্ট, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ধারণ করা ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি ঢাকার পুরান অংশের কুমারটুলীতে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বে অনন্য আহসান মঞ্জিলের সামনে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল। শতাব্দীপ্রাচীন এই ভবন একসময় ছিল ঢাকার নবাবদের রাজকীয় আবাস ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর।

ইত্যাদির এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি অনবদ্য মিষ্টি প্রেমের গান। এছাড়াও বর্ষাকালের আবহ মাথায় রেখে টাঙ্গাইলে ধারণ করা পর্ব থেকে সংকলন করা হয়েছে বৃষ্টি নিয়ে লেখা একটি আবেগঘন গান, যেটি গেয়েছেন সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

বরাবরের মতো এবারও থাকছে বিদ্রুপাত্মক নাট্যাংশ। সামাজিক অসংগতি ও সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত ‘ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কিছু নাট্যাংশ তুলে ধরা হবে এই সংকলিত পর্বে। পাশাপাশি থাকবে জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি