ওয়াটারলিলি ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াটারলিলির রামপুরা বনশ্রীর অফিসে এক আলোচনা সভা শেষে ইফতারে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারলিলির ব্যবস্হাপনা পরিচালক মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটারলিলির পরিচালক (মার্কেটিং) মোঃ মশিয়ুর রহমান খান।
দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদ মহিউদ্দিন-পরিচালক- আর টিভি। সাজ্জাদ হোসেন চিশতি- কমার্শিয়াল এডিটর-রাইজিং বিডি। বসুন্ধরা গ্রুপের হেড অফ মিডিয়া সালাউদ্দিন, ডেইলি ঢাকার সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, বিডি টাইমস এর সম্পাদক ওমর ফারুক। ওয়াটারলিলির পরিচালক (অর্থ) মোঃ হাবিবুর রহমান কবির।
নিউজ ওয়াচ বিডি'র সম্পাদক হাবিবুর রহমান বাবু, দেশ টিভির স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন নিশাদ, মেট্রো টাইমস এর সম্পাদক সাইফুল ইসলাম, সকালের সময়ের স্টাফ রিপোর্টার তানভীর সানি, মাতৃভূমির খবরের চিফ রিপোর্টার আবুল বারাকাত, সময়ের খবরের সম্পাদক আরিফ বিল্লাহ নাসিম, অর্থবাজার'র স্টাফ রিপোর্টার আলামিন, বাংলার আলো'র নির্বাহী সম্পাদক সহদেব, সালাউদ্দিন -এমডি ইনোনেক্স। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com