
পর্ব-১
হারুন অর রশিদ রানা। ওয়াসা-৩ এর রাজস্ব পরিদর্শক। দেখতে নিছক ভদ্রলোক মনে হলেও আগাগোড়ায় একজন দুর্নীতিবাজ এই হারুন। ওয়াসায় চাকরি করে দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন প্রায় শত কোটি টাকা।
দুর্নীতির টাকায় কিনেছেন রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে আলিশান বাড়ি। চাঁন হাউজিং এর ২ নং রোডের একটি বহুতল ভবনে বিশাল ফ্ল্যাট। ঢাকা উদ্যানের ৩ নং রোডে রয়েছে একটি আলিশান বাড়ি যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
এছাড়াও টিক্কাপাড়ার চিনি মিয়া রোডে হারুনের একটি ভবন রয়েছে যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। ঢাকা উদ্যানের ৩ নং রোডের ৩৯ নং হোল্ডিং এর চারতলা বাড়িটির মালিকও তিনি।
দুর্নীতির মাধ্যমে কামানো অর্থ দিয়ে নিজের এবং আত্মীয়-স্বজনের নামে গড়েছেন সম্পদের পাহাড়। নিজ জেলা ময়মনসিংহে দুর্নীতির টাকায় গড়েছেন অঢেল সম্পদ। ছোট পদে চাকরি করলেও হারুন ও তার পরিবারের জীবন যাপন রাজকীয় স্টাইলে।
এসব বিষয়ে কথা বলতে বার বার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সারা দেন নি। হারুন এর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। তার আরো দুর্নীতির খবর নিয়ে বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে।