1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের দ্বারপ্রান্তে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অধিনায়ক আইডেন মার্করামের মারমুখী ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে প্রোটিয়ারা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে খেলার আশা এখনও টিকে আছে ক্যারিবীয়দের। পাশাপাশি এই গ্রুপের অন্য দুই দল- ভারত ও জিম্বাবুয়েরও সেমির আশা বেঁেচ আছে। দু’দলই ১টি করে ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি।

ভারতের আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির তোপে ৮৩ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে এনগিডি ৩টি ও রাবাদা ২ উইকেট নেন। সাজঘরে ফেরা সাত ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার ব্র্র্যান্ডন কিং।

খাদের কিনারায় ছিটকে পড়া ওয়েস্ট ইন্ডিজকে টেনে তুলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। অষ্টম উইকেটে ৫৭ বলে ৮৯ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানের পুঁজি এনে দেন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম উইকেটে এটি সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। আগের বিশ্ব রেকর্ডটি ছিল স্কটল্যান্ডের প্রেস্টন মমসেন ও সাফিয়ান শারিফের। ২০১৫ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে অষ্টম উইকেটে ৮০ রান যোগ করেছিলেন তিনি।

এছাড়া টি-টোয়েন্ট বিশ্বকাপে অষ্টম উইকেটে আগের সর্বোচ্চ ছিল ৭০ রান। ২০২২ সালের আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জুটি গড়েছিলেন নামিবিয়ার ডেভিড ভিসা ও রুবেন ট্রাম্পেলমান।

হোল্ডার ৪টি চার ও ৩টি ছক্কায় ৩১ বলে ৪৯ রান করেন। ৩ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫২ রান করেন শেফার্ড।

এনগিডি ৩টি, রাবাদা ও কর্বিন বশ ২টি করে উইকেট নেন।

১৭৭ রান তাড়া করতে নেমে ৮ ওভারে ৯৫ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। জুটিতে ৪টি করে চার-ছক্কায় ২৪ বলে ৪৭ রান করে ফিরেন ওপেনার কুইন্টন ডি কক। এরপর দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৩ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন মার্করাম ও রায়ান রিকেলটন।

৭টি চার ও ৪টি ছক্কায় ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন মার্করাম। ৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৮ বলে অনবদ্য ৪৫ রান করেন রিকেলটন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি