1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কচুরমুখি ও ডিম দিয়ে মজাদার রেসিপি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

ডিম সারা পৃথিবীর মানুষের কাছেই প্রয়োজনীয় একটি খাবার উপকরণ। আমাদের বাংলাদেশীদের কাছে আরেকটি প্রিয় খাবার উপকরণ হলো কচুরমুখি। ডিম এবং কচুরমুখি আলাদা ভাবে ভিন্ন উপায়ে রান্না করা যায়। তবে এবার ডিম আর কচুরমুখি একসাথে রান্না করার একটি রেসিপি দিয়েছেন কণ্ঠশিল্পী মৌসুমী শীমা।

উপকরণ :
কচুর মুখি ১০ টা, ডিম ৪ টা, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ২ চামচ, পেঁয়াজ বাটা ৪ চামচ, পেঁয়াজ কুচি ২ টি, হলুদ গুঁড়ো ১ চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরা গুঁড়ো ১ চামচ, কাঁচা মরিচ ৪ টি, সয়াবিন তেল পাঁচ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

রন্ধনপ্রণালি :
প্রথমে কচুরমুখির খোসা ছাড়িয়ে বড়ো টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ডিম ভালো ভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। এবার একটা প্যানে তেল গরম করে তাতে সেদ্ধ করা ডিম হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। ডিম উঠিয়ে রেখে ওই তেলেই পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিতে হবে।

এই পর্যায়ে সমস্ত বাটা মসলা দিয়ে খানিকক্ষণ কষিয়ে তাতে সমস্ত গুঁড়ো মসলা এবং ভেজে রাখা ডিম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঝোল ফুটে আসা অব্দি রান্না করতে হবে। মিনিট পাঁচেক রান্না করে তাতে সেদ্ধ করা কচুরমুখি দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে ১৫/২০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে খুবই মজার ডিম কচুরমুখির তরকারি তরকারি। এটা সাদা গরম ভাতের সাথে অতুলনীয়। আবার রুটি পরোটার সাথেও বেশ লাগবে।

মৌসুমী শীমা : গীতিকবি ও কণ্ঠশিল্পী

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি