1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কবর থেকে ছাত্র আন্দোলনে নিহত সুজনের লাশ উত্তোলন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৫ মাস ২৩ দিন পর শহিদ সুজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুরে (২৯ জানুয়ারি) আদালতের নির্দেশে শহিদ সুজনের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় লালমনিরহাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনে নিহত সুজন ওই এলাকার সহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ৫ই আগষ্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে সুজন আহত হলে সহযোদ্ধারা তাকে গনস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিসাধীন অবস্থায় মারা যান। পরে ৬ শহিদ সুজন হোসেনের মরদেহ তার নিজ বাড়ি হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় শহিদ সুজনের বাবা সহিদুল ইসলাম গত ২১ আগষ্ট আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত লালমনিরহাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূরের উপস্থিতিতে সুজনের লাশ উত্তলন করার নির্দেশ দেন। এ ঘটনায় আজ বুধবার সকালে সুজনের লাশ উত্তলন করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, ঢাকার আশুলিয়ায় ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহিদ সুজন গুলিতে নিহত হন। বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে তার লাশ নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে উত্তলন করা হয় এবং ময়না তদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি