1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কলকাতায় বেড়াতে এসে হারিয়েছে আইফোন, খুঁজে দিলেন কলকাতা পুলিশ 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
সপরিবারে নেপাল থেকে প্রথমবার কলকাতায় ঘুরতে এসেছেন কুশল শর্মা। গতকাল সকালেই কলকাতায় পৌঁছে দুপুরে তাঁরা ট্যাক্সি চেপে ফুলের বাজার ঘুরতে বেরিয়েছিলেন। ট্যাক্সি থেকে নেমে শ্রী শর্মা পকেট থেকে আইফোন বের করতে গিয়ে দেখেন, ফোন নেই। ট্যাক্সিতে পকেট থেকে বের করে সিটের ওপর রেখেছিলেন, তিলোত্তমাকে চাক্ষুষ করতে করতে বেখেয়ালে নামার সময় সঙ্গে নিতে ভুলে গেছেন। ততক্ষণে ট্যাক্সিও দৃষ্টির বাইরে। দামি ফোন তো বটেই, কিন্তু তার চেয়েও বড় কথা, ফোনেই রয়েছে ভ্রমণ নির্দেশিকা, সমস্ত দরকারি ডকুমেন্ট, ও স্থানীয় পরিচিতদের নম্বর এবং ঠিকানা।
একে টুরিস্ট, তার ওপর কলকাতায় প্রথমবার, কিভাবে ফোন ফেরত পাবেন বুঝতে না পেরে দিশেহারা হয়ে একে-তাকে জিজ্ঞাসা করতে থাকেন তিনি। বেলা দেড়টায় মহাত্মা গান্ধী রোডে কর্তব্যরত হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর শৌভিক চক্রবর্তী ও সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাসের নজরে পড়ে মিঃ শর্মার কার্যকলাপ। সব জেনে ফোন উদ্ধারে লেগে পড়েন  দুজনে। শ্রী শর্মা কেবল ট্যাক্সির শেষ চারটে নম্বর ও চালকের চেহারার বর্ণনা দিতে পারেন। এটুকুই যথেষ্ট ছিল। শুরু হয় সোর্স এবং ওয়ারলেসের মারফত খোঁজ। বেশ খানিকক্ষণ চেষ্টার পর টেলিফোন ভবনের কাছে ধরা যায় সেই ট্যাক্সিকে। চালককে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অফিসে আসতে বলা হয়, এবং পিছনের সিটের তলা থেকে উদ্ধার হয় আইফোন।
কলকাতা ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এত অল্প সময়ের মধ্যে মূল্যবান সম্পত্তি খুঁজে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন শ্রী শর্মা এবং তাঁর স্ত্রী। বিদেশী অতিথিদের সাহায্য করতে পেরে খুশি কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি