1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

কাঁঠালের বীজ দিয়ে মৌসুমী শীমা’র ব্যতিক্রমী রেসিপি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

জাতীয় ফল কাঁঠাল তো অনেকেরই প্রিয়। আর অনেক ভাবেই এটা খাওয়া যায়। তবে শুধু কাঁচা বা পাকা কাঁঠালই নয়, এই ফলের বীজও পুষ্টিকর এবং সুস্বাদু। কাঁঠালের বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ লবণ এবং ভিটামিন। এছাড়াও রয়েছে প্রচুর অ্যান্টি – অক্সিড্যান্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাড়িতে অনেকেই কাঁঠালের বীজ জমা করেন। কেউ বীজ দিয়ে তরকারি বানান, কেউ আবার ভর্তা বানিয়ে খান। তবে বর্ষার মেঘমেদুরে সন্ধ্যায় কাঁঠালের বীজ দিয়ে কাটলেট বানিয়ে খেতে পারেন। ব্যতিক্রমী এই রেসিপিটি দিয়েছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী মৌসুমী শীমা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
৩০০ গ্রাম কাঁঠালের বীজ, আধ কাপ পেঁয়াজ কুচি, আধ কাপ আলুসেদ্ধ, আধ চা চামচ আদা (মিহি করে কুচোনো), ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ ময়দা, এক চা চামচ আদাবাটা, আধা চা চামচ হলুদগুঁড়ো, এক চা চামচ ভাজা মশলা (জিরে, মৌরি ও শুকনো মরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া), এক চিমটে আমচুর, পরিমাণমতো সাদা তেল, স্বাদমতো লবণ।

তৈরির প্রণালি :
প্রথমেই কাঁঠালের বীজগুলোকে এক চিমটে লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। তারপর বাইরের খোসাটা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো কাঁঠালের বীজ ভাল করে মেখে রাখুন। এর সঙ্গে পেঁয়াজকুচি, আলুসেদ্ধ, আদা কুচি, ময়দা এবং চালের গুঁড়ো ভাল করে মেখে নিন। এর পর আদা বাটা, হলুদগুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো ও আমচুর মেশাতে হবে।

মিশ্রণটি ভাল করে মেখে নিন। মিশ্রণটি ছোট, ছোট অংশে ভাগ করে তা দিয়ে কাটলেট বা চপের আকারে পছন্দমতো গড়ে নিন। নন-স্টিক তাওয়ায় তেল গরম করে ভেজে নিন। এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকও একই ভাবে ভেজে নিন। গরম গরম চপ বা কাটলেট কাসুন্দি দিয়ে পরিবেশন করুন। দুপুরে ভাতের সঙ্গে হোক বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দারুণ জমবে স্বাস্থ্যকর এই পদ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি