1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কানাডার টরোন্টোয় ‘আলোকধারায় মিলি’ সংগঠনের আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

‘আলোকধারায় মিলি’ ‘Togetherness in the light of tomorrow’- কানাডার মাটিতে এ শ্লোগানকে বুকে ধারন করে বাঙালী শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা জাগরুক রাখার প্রত্যয় নিয়ে পথচলা সংগঠন “আলোকধারায় মিলি”র আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে টরোন্টোর ঢাকা কিচেন রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুনিরা সুলতানা মিলি। এতে উপস্থিত ছিলেন সুবর্ণা দে, সালমা সিদ্দিকা, কাকলী দেবনাথ, তানিয়া আহমেদ টুম্পা, সুমনা অর্জুন, সুপর্ণা ভট্টাচার্য, ফারহানা আইরিন, দেবাশীষ দেবনাথ, আজম মোহাম্মদ, তরুন চক্রবর্তী,সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও জাফর সেলিম। আবৃত্তি শাখার শিশু শিক্ষার্থী, আরাধ্য, ফারিয়া, অহনা, শ্রেয়াদিতা, প্রিষা, জায়ান, সুনাইরা।

অনুষ্ঠানে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় শিশু শিল্পী অহনা চক্রবর্তী ও শ্রেয়াদিতা দেবনাথকে।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন কবি জাফর সেলিম, কবি ফারহানা আইরিন ও মিসেস দোলা। গান পরিবেশন করেন শিল্পী সালমা সিদ্দিকা রত্না।

মতবিনিময়ে দীর্ঘ আলোচনাক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের হৃদয়-মননে বাংলা ভাষাকে প্রোথিত রাখার লক্ষ্যে ‘আলোকধারায় মিলি’ বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আবৃত্তি, ভাষাচর্চা,গান, নাচ, অভিনয়সহ সংস্কৃতির সকল ধারাকে প্রবাসে আগলে রাখার সংকল্প ব্যক্ত করেন সকলেই। এ প্রেক্ষিতে সংগঠনটি নতুন নতুন সদস্য অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যাতে দেশী ও বিদেশী কমিউনিটির বেশি সংখ্যক মানুষের কল্যাণে এবং প্রশিক্ষণে ও সমাজ সেবায় সংগঠনটি অবদান রাখতে পারে।

#

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি