1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই : আইজিপি

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩, শেষ হবে ৪ মার্চ।২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দলের সদস্যগণ গতকাল সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।

খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা ভালো খেলো বলেই আজ বিদেশে খেলতে যাচ্ছ। তোমারা দেশের সুনাম বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবে।

আইজিপি বলেন, কাবাডি খেলোয়াড়দেরকে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কোচিং দেয়া হচ্ছে। তোমাদের খেলার মান বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি