গতকাল (২৯ মার্চ) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটস্থ বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যা এর ৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১, মোঃ হাসিবুল হোসেন, ২, মোঃ রকি, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩, মোঃ ইমন, ৪, মোঃ জুয়েল, ৫, মোঃ তানভির, ৬, মোঃ হৃদয়, ও ৭, মোঃ নাঈম, বলে জানা যায়। এসময় তাদের কাছ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com