1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কারাগারে ‘অসুস্থতা’র নাটক সাজিয়ে, পিজি হাসপাতালে খন্দকার রাহাত 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
Oplus_131072

 

সাম্প্রতিক সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ১৪ দলীয় শীর্ষ নেতা ডা. খন্দকার রাহাত হোসেন, যিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই হিসেবে পরিচিত। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বৈষম্যবিরোধী আন্দোলনে উসকানি এবং কোটি কোটি টাকা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তারের পর তার জামিন এবং চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GHCL)-এর সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সাবুর খানের দীর্ঘদিনের প্রভাব ও অবৈধ নেটওয়ার্ক ব্যবহার করে রাহাতের জামিনের পেছনে ভূমিকা রাখা হয়েছে। আদালতের একটি অংশে অ্যাডভোকেট জেড আই খান পান্নার মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।

অথচ, রাহাতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে GHCL ও ইউনাইটেড এয়ারওয়েজের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। উল্লেখ্য, ইউনাইটেড এয়ারওয়েজের সাবেক মালিক ও রাহাতের ভগ্নিপতি ইমরান বর্তমানে লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন বলে জানা গেছে।

গত ২২ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাহাত গ্রেপ্তার হন। পরদিন আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই অসুস্থতার অজুহাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) প্রিজন সেলে স্থানান্তরিত হন তিনি।

সূত্রগুলো দাবি করছে, রাহাত ওই প্রিজন সেল থেকেই রাজনৈতিক তৎপরতা এবং মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সচেতন মহলের মতে, এই ঘটনা দেশে প্রভাবশালী দুর্নীতিবাজদের নেটওয়ার্ক কীভাবে বিচারব্যবস্থাকে প্রভাবিত করছে, তার একটি উদাহরণ। GHCL ও অপসোনিন সংশ্লিষ্ট দুর্নীতির ইতিহাস এবং সাবুর খানের প্রভাব বলয় এখনো সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহল রাহাতের জামিন অবিলম্বে বাতিল, GHCL ও ইউনাইটেড এয়ারের আর্থিক দুর্নীতি ও পাচার তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

পিজি হাসপাতালের প্রিজন সেলকে রাজনৈতিক কার্যকলাপের আখড়ায় রূপান্তর করার পেছনে যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনারও আহ্বান উঠেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি