প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
কার্গো জাহাজ থেকে ৭ টি মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনার আলুর বাজার এলাকায় একটি কার্গো জাহাজ থেকে ৭ টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।
যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
মালিকপক্ষ খোঁজ নিয়ে জাহাজের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন করে।
পরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের কারোরই পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.