1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মফিজুর রহমান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (৬ মে) রাতে মারা যান তিনি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম ও নিহতের শ্যালক আম্মার মিয়া অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মফিজুর রহমান শেখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।

নিহতের শ্যালক আম্মার মিয়া অসীম জানান, ১৯ শতাংশ জমি নিয়ে রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের নিহত মফিজুর রহমান শেখের সঙ্গে প্রতিবেশী সিরাজ শেখের বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৬ এপ্রিল) সকালে সিরাজ শেখ ও তার পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এতে মফিজুর রহমান শেখ, তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম এবং তার ভাই সজল শেখ আহত হন। পরে তাদেরকে কাশিয়ানীর ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মফিজুর রহমান শেখ মারা যান।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান শেখ মারা গেছেন। এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি