
মাত্র দুই সপ্তাহের মধ্যে একই কর্মচারীদের ৩ টা বদলীর আদেশ দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মোঃ জামিনুর রহমান। তার এমন কান্ড দেখে রীতিমতো অবাক হচ্ছেন সুশীল সমাজ।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিনটি বদলীর অফিস আদেশ। তাও আবার একই কর্মচারীদের। এবং সবগুলোতেই প্রধান প্রকৌশলীর টেলিফোনিক নির্দেশ বলে উল্লেখিত রয়েছে।
এখন কথা হচ্ছে পত্রে উল্লেখিত ২৯৫ নং স্মারকে সোনিয়া আক্তারকে নড়াইল জেলা হতে মাগুরা জেলায় বদলি আদেশ স্থগিত করা হলো কিসের বিনিময়ে? খুলনা বিভাগীয় সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তদন্ত শুরু করুন। আমরা গণমাধ্যম কর্মীরাও তদন্ত করছি।