
ফেনী শহরের মিজান রোডের বাসিন্দা দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত ওবায়দুল হকের ভাতিজা ও প্রয়াত এস এম আতাউল হকের ছেলে ফেনীর কৃতি সন্তান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) আর নেই।
আজ ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আরফানুল হক রিফা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
মেয়র রিফাতের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ ভূইয়া গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।