
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের ৩ প্রার্থী স্বতন্ত নির্বাচন করতে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ২৭ নভেম্বর সোমবার দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহিনুল হাসানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের পর এই সিদ্ধান্ত নেন তারা। মনোনয়ন সংগ্রহী তিন স্বতন্ত্র প্রার্থীরা হলেন কুমিল্লা-১থেকে টানা তিন বারের নির্বাচিত বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া, তাঁহার সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাইম হাসান।