গতকাল ৩০ এপ্রিল র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে আনুমানিক ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ তরিকুল শেখ (২২) ও মোঃ জোয়ান শরীফ (১৯) বলে জানা যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com