1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শৈশবেই আলোচনায় এসেছিলেন শিশুশিল্পী হিসেবে; এরপর নায়িকা হয়ে প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সময়ের সঙ্গে সমালোচনাও তাকে ছাড়েনি। তবে এখন আর এসব নিয়ে ভাবেন না দীঘি। তার মনোযোগ শুধু নিজের কাজ ও ভালো কিছু করার প্রতি।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এরপরই নতুন কয়েকটি প্রজেক্টের খবরে ফের আলোচনায় আসেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের একটি দেশে সিনেমার কিছু অংশ ধারণ করা হবে।

এমন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীঘি। সেখানে জানান, নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু সেগুলোই আমাকে শক্ত রেখেছে। তার কথায়, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’
দীঘি বলেন, ‘তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

অভিনেত্রী আরও জানান, একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।’

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি