1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কোটালীপাড়ায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুল ছাত্র মুজাহিদ হাওলাদার (১৬) গত ১২দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছে।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় জড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের হস্তক্ষেপে কোন প্রকার অপৃত্তিকর ঘটনা ঘটেনি।

মেধাবী স্কুল ছাত্র মুজাহিদ উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামের সেকেন্দার হাওলাদার ছিকুর ছেলে ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানাগেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুরপালা গ্রামের হাওলাদার বংশের সাথে শেখ বংশের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ৮ এপ্রিল একটি গাছ কাটাকে কেন্দ্র করে হারুন হাওলাদারের ছেলে ওয়ালিদ হাওলাদারের সাথে কালাম শেখের ছেলে তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তরিকুলের লোকজন স্কুল ছাত্র মুজাহিদকে চুরিকাঘাত করে। এতে মুজাহিদ গুরুতর আহত হয়। আহত মুজাহিদকে উপজেলা সাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদ হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসে তার পরিবার।
গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ অসুস্থ হয়ে পড়লে  পরিবারের লোকজন তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

মুজাহিদ হাওলাদারের পিতা সেকেন্দার হাওলাদার ছিকু বলেন, এই ঈদের পরে আমার ছেলের এসএসসি পরীক্ষা। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মুজাহিদকে নিয়ে বাড়ি চলে আসি। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ অসুস্থ হয়ে পড়ে। তাকে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা বলেন, আমার বাবা আর বেঁচে নেই। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

এদিকে মুজাহিদ হাওলাদার মারা যাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন বাড়ি ঘরে তালা মেরে পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বলেন, একটি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মেধাবী ছাত্র মুজাহিদ হাওলাদারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মুজাহিদ হাওলাদার আমার চাচাতো ভাই। ওই দিনের ঘটনায় আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার এলাকায় ছিলেন না। তার পরেও আমার বাবাকে প্রধান আসামী করে প্রতিপক্ষ কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছে। মামলাটি কোটালীপাড়া থানায় এফআইআর হয়েছে। আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এ ঘটনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মুজাহিদ হাওলাদারের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি