1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেফতার করেছে। এসময় ৫ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ ও কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ০৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক করছে।

কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগনের উপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদসারা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ (২৪ জানুয়ারি) শুক্রবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে ০৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩ টি দেশীয় অস্ত্র এবং নগদ ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা সহ আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুযারি ২০২৫ তারিখ মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি