1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বিশ্বখ্যাত ব্রান্ড ক্যাননের লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়ে ‘আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দি সেন্টারা গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘রিজিওনাল পার্টনার্স কনফারেন্স ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়ে অসাধারণ অবদানের কারণে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ১৫টি দেশের মধ্যে অন্যতম আউটস্ট্যান্ডিং গ্রোথ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে ক্যাননের এই মর্যাদাপূর্ণ পুরষ্কারটি গ্রহন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এবং ক্যানন ডিভিশনের বিজনেস হেড নুর মোহাম্মদ শাহরিয়ার।

১৫টি দেশের ক্যানন লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং উদ্ভাবকগণের উপস্থিতিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানন সিংগাপুরের ভাইস প্রেসিডেন্ট-সিএএমজি ওআইপি গ্রুপ হেডকোয়ার্টার নোরিহিরো কাটাগিরি, সিএস অ্যান্ড এসএস প্রোডাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টের রিজিওনাল বিজনেস ইমেজিং সল্যুশন ডিভিশন ডিরেক্টর কাটসুভা টোডে এবং এরিয়া মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইয়ুজিরো নাকাগাওয়া সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আগামীতেও স্মার্ট টেকনোলজিস প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে অঙ্গীকারবদ্ধ ক্যানন ব্যবস্থাপনা দল, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নুর মোহাম্মদ শাহরিয়ার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি