1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ক্রিম আপার’ বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে সাভারের আলোচিত নারী শারমীন শিলার ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে শিশু আইনে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রির লক্ষ্যে এবং ভিউ পেতে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ওই ভিডিওতে শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে অপর হাত দিয়ে মেয়েকে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করেন।

এজহারে আরও বলা হয়েছে, শারমীন শিলা নিজের ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি শিলা নানা ভিডিও তৈরি করে থাকেন। এসব ভিডিওতে দেখা যায়, তিনি তার দেড় বছর বয়সী মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন।

এসব ভিডিওতে মেয়েটির চোখে-মুখে ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেন। মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি