
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী ওয়ান শুটার গান ও চায়না রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁও থানার মেরাদিয়া পোড়াবাড়ী মোড় এলাকায় রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী ওয়ান শুটার গান ও চায়না রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশের টহল দল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।