1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

খিলগাঁওয়ে যুব মহিলা লীগ নেত্রী আটক

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় যুবতী  মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মেরিনা আক্তার মেরি (৪০)। তিনি খিলগাঁও ২নং ওয়ার্ড যুব মহিলা লীগের সদস্য। বুধবার দিবাগত রাতে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ভিকটিম মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামি মেরিনা আক্তারকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি