
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ কামরুল হাসান এর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ জুন রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবার জানায়, কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও নয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।
সাব-ইন্সপেক্টর মোঃ কামরুল হাসানের অকাল মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকা প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।