1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃ*ত্যু

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
Oplus_131072

 

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জহির উদ্দিন ভূঁইয়া (৫৩) নামের এক ব্যক্তি। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জহিরকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে নিয়ে গেলেও সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত জহির উদ্দিন ভূঁইয়া একজন গণমাধ্যম কর্মী। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকায় সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

নিহতের স্ত্রী বলেন, আমরা সপরিবারে সবুজবাগ, বাসাবো এলাকায় বসবাস করি। আমার স্বামী সকালে বের হয়ে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যান। সেখানে আজ সাংবাদিকদের ভোট চলছিল। ওখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, ফ্লাইওভারের উপরে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি মোটরসাইকেল আরোহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি