খুলনায় এক যুবতীকে ১৫ জন মিলে গন-ধর্ষনের অভিযোগ উঠেছে। জেলার দৌলতপুর থানা দিন কেশব লাল রোডের একটি ভাড়া বাসায় এক যুবতী (২২)কে ১৫ জন দুর্বৃত্ত মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরো ১৫ জনের নামে মামলা দায়ের হয়েছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযুক্তদের মধ্যে কেউ গ্রেফতার হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দক্ষিণ বিভাগের ডিসি মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, ভিকটিমের লিখিত এজাহার থানায় রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কঠোর অভিযান চলছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com