1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

খুলনা-কোলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে প্রশাসনের যৌথ অভিযান

মোঃ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

রেলে চোরাচালানী প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি,র্ যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, শাড়ি-থ্রীপিচ, কসমেটিকস ও মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।
ট্রেনে আসা সাধারন যাত্রীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেসটি সপ্তাহে দু’দিন রোববার ও বৃহস্পতিবার চলাচল করে। এই ট্রেনটি এখন চোরাচালানীদের নিরাপদ চলাচলের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মহিলা চোরাচালানীরাই মূলত এই ট্রেনটি বেশি ব্যবহার করছে। ট্রেনের মধ্যে চোরাচালানী মালামাল রাখায় হাটাচলাও করা যায় না। এর ফলে আন্তর্জাতিক এ ট্রেনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ থেকে পরিত্রান চান তারা। ট্রেনে এসে রোগীরা হয়ে পড়ছেন অসুস্থ। পাচ্ছেনা কাঙ্খিত সেবা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আবদুল রশীদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি,র্ যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবায় রেলের পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অচিরেই রেলের পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন তিনি।

যশোররে র‍্যাব -৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি