1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

খেলা’কে কেন্দ্র করে ইবি’তে দুই গ্রুপের মারামারি 

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তত চার দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ৭ জন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার(২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসময় ফুটবল মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। দুইপক্ষের বলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এসময় এলোপাতাড়ি লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়।

আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।

গুরুতর আহত হয়েছেন, মার্কেটিং বিভাগের তুর্য খান। আহতরা হলেন- সাফি, সিয়াম, ইসলামের ইতিহাস বিভাগের জিয়ন সরকার, কবির হোসাইন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের বিজন রয়, ফাইন্যান্স এন্ড ব্যাংকিংয়ের জাকির হোসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। আবাসিক হলগুলোর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, ‘মারামারি ঘটনার পর প্রক্টরের ফোন পেয়ে মেডিকেলে গিয়েছিলাম। কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আবাসিক হল এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, ‘মেডিকেলে পাঁচজন এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। অন্য বিজন রয়কে পরে কুষ্টিয়া পাঠানো হয়েছে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি