1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাপুড়ে মইদুল ইসলাম (৩৬) ওই গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে। স্থানীয় হাট-বাজারে নিজের পালিত সাপ দিয়ে খেলা দেখাতেন তিনি।

স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয় বাজারে নিজের পালিত সাপ দিয়ে খেলা দেখাচ্ছিলেন মইদুল । এসময় একটি গোখরা সাপ তার হাতে ছোবল দেয়। সেসময় সাপের কামড়ে তার কিছুই হবেনা বলে নিজেই নিজের চিকিৎসা করছিলেন তিনি। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব জানান, ঘটনা শুনে থানা পুলিশকে জানিয়েছেন তিনি।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি