
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন পৈক্ষ্যারপাড় এলাকায় বসবাসকারী ভিকটিম রোকেয়া বেগম (৬৫) ও তার পরিবারের সাথে তাদের প্রতিবেশী মোঃ মঞ্জুর সরকারের বেশ কয়েকদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মিমাংশার লক্ষ্যে গত ০৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সকালে উভয় পক্ষের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন শালিস বৈঠকে বসেন। তাদের মধ্যে চলমান জায়গা-জমি সংক্রান্ত বিরোধ মিমাংশা করেন। বিরোধ নিষ্পত্তিকালে বিবাদীদের সীমানায় ভিকটিম রোকেয়া বেগমের একটি খড়ের পারা পড়ায় গন্যমান্য ব্যক্তিবর্গগন উক্ত খড়ের পারাটি আগামী ২৫/০১/২০২৪ তারিখের মধ্যে সড়িয়ে নিতে বলেন। এতে রোকেয়া বেগম শালিসের সিদ্ধান্ত মেনে নেন। অপরদিনে বিবাদী মঞ্জুর উপস্থিত গন্যমান্য লোকজনদের সিদ্ধান্ত অমান্য করে এবং খড়ের পারাটি এখনি সড়িয়ে ফেলতে হবে বলে খড়ের পারাটি ধাক্কাধাক্কি করতে থাকে। এতে রোকেয়া বেগম ও তার ছেলে মোঃ সোহেল সরকার বাধা প্রদানের চেষ্টা করলে মঞ্জুর ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিম রোকেয়া বেগম ও তার ছেলে সোহেলকে কিল, ঘুসি, লাথিসহ কাঠের ডাসা দিয়ে এলোপাথাড়ী মারধর করতে থাকে। সোহেল মাটিতে লুটে পড়ে সোহেলকে বাচাঁতে সোহেলের মা রোকেয়া বেগম সোহেলের উপর সুয়ে পড়লে বিবাদীরা তাদের কাছে থাকা রাম দা দিয়ে ভিকটিম রোকেয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্খাজনক অবস্থায় রোকেয়া বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রোকেয়া বেগমকে মৃত ঘোষনা করেন। বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানালে পুলিশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওই হত্যাকান্ডের ঘটনায় মৃত রোকেয়া বেগমের ছেলে মোঃ সোহেল সরকার (৩৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মোঃ মঞ্জুর সরকারসহ ৪ জন ও অজ্ঞাতমানা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৫০/১৮৩, তাং-১০/১২/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ দন্ড বিধি। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব-১০ হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ডিসেম্বর আনুমানিক বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর রোকেয়া বেগম হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মোঃ মঞ্জুর সরকার (৪০) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।