1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেন, সত্যবাদী, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা।তিনি আজ রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন “দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে।এ দেশের ছাত্র-জনতার যে ত্যাগ, তা যেন বৃথা না যায়—এ দায়িত্ব আগামী প্রজন্মকে নিতে হবে। তাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে।

বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক-এর ইভিপি এস. এম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, পটিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু।এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শামসুল, রাসেল, মিনহাজ, স্বাধীন, সাজিন, সৌরভ প্রমুখ।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি