1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গণভবন পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময়ে করতে উপদেষ্টাদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ড. ইউনূস উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাদুঘর নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে।’

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে।

তিনি জানান, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি