
গাউছিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানা শাখার পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। এ সময় আব্দুস সাত্তার সাহারা জামে মসজিদের সেক্রেটারি মাহমুদ ইউসুফ সাগর, গাউছিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও শাখার সদস্য ও আব্দুর সাত্তার সাহারা জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি জাহিদ ইসলাম সহ’অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল উপহার পেয়ে হাসি ফুটেছে কম্বল পাওয়া মানুষ গুলোর মুখে। তারা খুবই খুশি। দোয়া করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর জন্য।
এ প্রসঙ্গে মাহমুদ ইউসুফ সাগর বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ বরাবরই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলমান তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করে আমাদের আজকের এই কার্যক্রম। সংগঠনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে সেজন্য সকলের দোয়া প্রার্থনা করছি।