১২ই রবিউল আওয়াল ১৪৪৮ হিজরী, ২৬শে আগস্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানা শাখার উদ্যোগে খিলগাঁও তিলপাপাড়াস্হ গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমি থেকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা বের হয়।
জশনে জুলুসটি তিলপাপাড়া, প্রভাতীবাগ, সিপাহীবাগ, কুমিল্লা হোটেল, খিলগাঁও চৌরাস্তা, একতা সড়ক প্রদক্ষিণ করে একাডেমিতে এসে মিলাদ ক্বিয়াম, মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
জশনে জুলুসে গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সভাপতি ও সাধারণ সম্পাদক ও আব্দুস সাত্তার সাহেরা জামে মসজিদের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com