1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং দেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন
করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় প্রদীব প্রজ্বলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী ও বিধান চন্দ্র শীল, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

প্রদীব প্রজ্বলন অনুষ্ঠানে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠন, জাগরণী সাংস্কৃতিক একাডেমী, ফেনী থিয়েটার, সংলাপ নাট্যগোষ্ঠী, সুবচন নাট্য দল, পায়রা শিশু কিশোর সংগঠন, সঙ্গীত শিক্ষার্থী সম্মেলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত নিকেতন, নজরুল একাডেমী পরশুরাম ও ফুলগাজী উপজেলা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা ও সদর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী সাহিত্য সভা, সাহিত্য সংগঠন বলপয়েন্ট, ফেনী আর্ট স্কুলসহ প্রায় ২৫ টি সংগঠন অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি