
জেলার টঙ্গী বাজার এলাকায় রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(১) টেবিল ক্রমিক ৪(খ) ধারায় অপরাধের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজাওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর রিসার্চ অফিসার, মো: মকবুল হোসেন।
অভিযানে সালমান এন্টারপ্রাইজ এবং মেসার্স মায়ের দোয়া পেপার হাউস নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ২,৯৮৯ কেজি অবৈধ পণ্য জব্দ করা হয়।
এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর উপপরিচালক, সহকারী পরিচালক মো: মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও নুরুল আমিন প্রধান এবং টঙ্গী পূর্ব থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।