
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মহিদুল ইসলাম জানান, দেলোয়ারের উত্তরায় অবস্থান নেওয়ার খবরে দক্ষিণ খান ও উত্তরা পশ্চিম থানার যৌথ অভিযানে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছাত্র-জনতার আন্দোলনে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি দেলোয়ার। এর মধ্যে যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার তাকে আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।