
রাজধানীর কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ এলাকায় একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম জানান, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।