1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে : র‍্যাব

মো. হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে কারও ওপর গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

আজ বুধবার সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনিম ফেরদৌস। এসময় সাংবাদিক সাগর-রুনির হত্যা মামলা তদন্তে কোনো গাফিলতি ছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

মুনিম ফেরদৌস বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আরও ৩০ থেকে ৪০ জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল, তাদেরও শনাক্ত করা হচ্ছে।’

আন্দোলনের সময় র‍্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিনা এমন প্রশ্নে র‍্যাবের মুখপাত্র বলেন, ‘গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সাগর-রুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র‍্যাব।

পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি