1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালাকে আইনে রূপান্তর ও বাস্তবায়ন চায় গৃহশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

 

বাসা-বাড়িতে কর্মরত গৃহশ্রমিকের জন্য তৈরিকৃত সুরক্ষা নীতিমালা-২০১৫ এর বাস্তবায়ন চায় গৃহশ্রমিকরা। গত ২৬শে আগস্ট শনিবার ঢাকার মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্সে একটি মতবিনিময় সভায় এ দাবি জানায় তারা। অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ডেমোক্রেসিওয়াচ স্টেকহোল্ডারদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিল গৃহশ্রমিকগণ। তারা জানায়, তাদের কর্মে নিয়োগের সময় মৌখিক ভাবেই কর্ম ঠিক ও নিয়োগ দেয়া হয়। কখনো কোনো কারনে কাজে যেতে না পারলে বেতন কেটে রাখা হয়। এছাড়া পরবর্তী কর্মদিবসে বারতি কাজও করিয়ে নেয়া হয়। কোনো দুর্ঘটনা হলেও কোনও রকমের সাহায্য- সহযোগিতা তারা পায় না। এছাড়াও শিকার হতে হয় নানান মানসিক ও শারীরিক নির্যাতনের। ২০১৫ সালে গৃহশ্রমিকদের জন্য তৈরীকৃত সুরক্ষা নীতিমালায় তাদের নিরাপত্তা ও নিশ্চয়তার স্বার্থে কর্ম নির্ধারণের চুক্তিপত্র সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ আছে। গৃহশ্রমিকরা চায় এই সুরক্ষা নীতিমালাটি যেন আইনে বাস্তবায়ন হয়।

মতবিনিময় সভায় উপস্থিত স্টেকহোল্ডারদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আক্তারুজ্জামান বাবু ডেমোক্রেসিওয়াচের এই উদ্যোগের প্রশংসার করে বলেন, যদি এই সুরক্ষা নীতিমালাটি বাস্তবায়ন করা যায় তাহলে তা খুবই ভালো হবে। নারী ও শিশু নির্যাতনের মতো যদি গৃহশ্রমিকদের সুরক্ষার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন হয় অনেক গৃহশ্রমিক নির্যাতন বন্ধ সম্ভব। গৃহশ্রমিকরা যে নির্যাতন ও হয়রানির শিকার হয় তা রোধে পুলিশ প্রশাসনকে আরও সচেতন হতে অনুরোধ করেন।

হাতিরঝিল সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েদুল ইসলাম বাদল প্রচারের প্রসার ঘটানোর জন্য ডেমোক্রেসিওয়াচকে পরামর্শ দেন। উপস্থিত স্থানীয় কাজী বলেন, আমাদের সবার মতো তাদের জন্যও এটি তাদের কর্ম যা থেকে উপার্জিত অর্থে তাদের সংসার চলে। তাদের প্রতি আমাদের যেমন দায়িত্ব- কর্তব্য আছে, আমাদের প্রতিও তাদের দায়িত্ব- কর্তব্য আছে। তবে জরুরি বিষয় হলো উভয়ের মধ্যে সম্মান ও বিশ্বাস। এছাড়া উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা সকল গৃহশ্রমিকদের কোনো নির্যাতনের শিকারের মামলায় সাহায্য- সহযোগিতায় তাদের পাশে পুলিশ প্রশাসন আছে ও থাকবেন বলে আশ্বাস দেন।
উপস্থিত অন্যান্যদের মতামত থেকে উঠে আসে যে, নীতিমালা বাস্তবায়ন প্রয়োজন যা গৃহশ্রমিক নির্যাতন বন্ধে যেমন সহায়ক হবে তেমনি গৃহশ্রমিক ও নিয়োগকর্তা উভয়েরই প্রাপ্যতা পূর্ণ হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি