1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপনে বিক্রি হয়ে গেল মাগুরা টেক্সটাইল মিলের যন্ত্রপাতি

মাগুরা প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

মাগুরাবাসীর কর্মসংস্থানের একমাত্র বড় আশ্রয়স্থল মাগুরা টেক্সটাইল মিলের যন্ত্রপাতি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয়তের অজান্তে কোনো প্রকাশ্য দরপত্র ছাড়াই প্রায় শত কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ৩১ কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৯৮৫ সালে যাত্রা শুরু করা এই সরকারি মিলটিতে প্রায় এক হাজার মানুষকে সরাসরি কর্মসংস্থান হয়েছিল। আজ তার সব যন্ত্রপাতি চলে যাচ্ছে ট্রাকভর্তি করে।

স্থানীয়রা বলছেন, এটি ছিল জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান। অথচ কোনো ঘোষণা ছাড়া, কোনো মাইকিং ছাড়াই মিলের যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় লোকজন কিনতে আগ্রহী থাকলেও তাদের সুযোগ দেওয়া হয়নি।

সূত্র জানায়, মাত্র ৩১ কোটি টাকায় বিক্রি করা হয়েছে যন্ত্রপাতি। অথচ এর দৃশ্যমান সম্পদের মূল্য ২০১৩ সালেই ছিল ৫৯ কোটি টাকার বেশি। এর মধ্যে জমির মূল্যই ছিল ৪৭ কোটি টাকা। তদুপরি, বিক্রির পরেও মিলের ১০৯ কোটি টাকার দায় পরিশোধ করতে হবে সরকারকেই।

মিলের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মজিদ উল হকের পরিবারের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির সিদ্দিকী রনি বলেন, ‘আমরা মিলের জমিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। বিক্রির বিষয়টি আমাদের জানা ছিল না।’

মিল ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ‘ম্যাক পাওয়ার ইঞ্জিনিয়ার’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ২৮ লাখ টাকায় যন্ত্রপাতি ও মালামাল কিনেছে। ইতিমধ্যে ট্রাকযোগে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
একজন স্থানীয় ঠিকাদার অভিযোগ করেন, ‘এই বিক্রি হয়েছে কয়েকজন দালালের সমন্বয়ে, গোপনে। স্থানীয় পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, নোটিশবোর্ডে টানানো হয়নি। সরকার রাজস্ব হারিয়েছে, লাভবান হয়েছে আওয়ামী ঘরানার দালালরা।’

স্থানীয়দের দাবি পুনরায় দরপত্র আহ্বান করে স্থানীয়দের সুযোগ দেওয়া ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।

মাগুরার সাধারণ মানুষ বলছেন, ১৯৭১ সালের পর অনেক নেতা এলেন, ধনী হলেন, কিন্তু কর্মসংস্থানের দিকে কেউ তাকালেন না। এই মিলটাই ছিল আমাদের আশার আলো। এখন তা-ও নেই।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি