1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গোপালগঞ্জের বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের লাবলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৮) ও শহীদ মল্লিকের ছেলে শানাল মল্লিক (১৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, কাজ শেষ করে ট্রলি নিয়ে কাশিয়ানী উপজেলা থেকে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে ফিরছিল নিহত রায়হান মল্লিক ও সানাল মল্লিক। এ সময় বাগেরহাট থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) ঘটনাস্থলে পৌঁছলে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় ট্রলিটি দুমুড়ে মুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে সামনের অংশ দুমুড়ে মুচড়ে যায়। এতে ট্রলিতে থাকা রায়হান ঘটনাস্থলে নিহত হন।

পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক মারা যায়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি