গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
আজ সোমাবার (২২ জানুয়ারী) ভোর রাতে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু জানান, ভোর রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের নিরাঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুনের দোকান পুড়ে ছাই হয়েছে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানয়ীদের সহায়তায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকানদার নিরাঞ্জন মল্লিক বলেন, বাতে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর গভীর রাতে শুনি আমার দোকানে আগুন লেগেছে। দোকানে আসতে আসতে সব শেষ। দোকান থেকে ১ টাকার মালও বের করতে পারি নি।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার লাবু মোল্যা বলেন, এ আগুনে আমি নি:স্ব হয়ে গেলাম। এ আগুনে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি। #
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com