1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপালগঞ্জে কাশিয়ানীতে দুপক্ষের সংঘর্ষে নিহত -১

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। এসময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম জানান, কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেয়।

এরই জেরে আজ সোমবার ভোর পৌন ৬টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকাল একগ্রুপের লিডার মান্নান শেখ মারাত্মক আহত হয়। তার শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। এসময় উভয় গ্রুপের আরো ৬-৭ জন আহত হয়। মারাত্মক আহত মান্নান শেখকে কাশিয়ানী হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আহত ১ জনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি